উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ প্রার্থনা, গীতাযজ্ঞ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কীর্তন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।