দখল ও দূষণে অস্তিত্ব সংকটে মৃতপ্রায় ‘ছোট যমুনা নদী’
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা ছোট যমুনা নদী এখন মৃতপ্রায়। নাব্যতা সংকট, অবৈধ দখল এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে নদীটি এখন মরা খালে পরিণত হতে চলেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের অভিযোগ, যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রশাসনের উদাসীনতায় নদীটি তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে।