রূপপুরে কি চেরনোবিলের মতো বিস্ফোরণ হতে পারে
চেরনোবিল শব্দটির সঙ্গে জড়িয়ে আছে পারমাণবিক ইতিহাসের এক কালো অধ্যায়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য, বর্তমানে স্বাধীন রাষ্ট্র ইউক্রেনের উত্তর অংশে অবস্থিত একটি শহর চেরনোবিল। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল সেই ভয়াবহ রাতে ভয়াবহ এক পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল সেখানকার একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে।