জামিন পেলেন চিন্ময় দাস, তবে এখনই মুক্তি নয়
দুই মামলায় জামিন পেয়েছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে জামিন পেলেও আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না চিন্ময় দাস।