‘বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই’
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরবরাহ সন্তোষজনক থাকায় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোন সুযোগ নেই। বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।