বুধবার, ০৬ মে ২০২৬
| ২৩ বৈশাখ ১৪৩৩
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
পীরের নির্দেশে ভোট দেন না চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
চাঁদপুরের শাহরাস্তিতে ২টি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ম্যাগজিন, ৩০ রাউন্ড গুলি ও ২০২৪ সালের ৫ই আগস্ট লুট হওয়া পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের সহকারী পরিচালক মো. সোলাইমান।
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার সংলগ্ন খানেপুর এলাকায় অবৈধভাবে চর কেটে দখলের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিলের মাঝের একটি পরিত্যক্ত পুকুর থেকে ফুলমতি বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরের ফরিদগঞ্জে কার্ভাড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।