চরাঞ্চলের অপরাধ দমনে স্থাপন হচ্ছে দুই পুলিশ ফাঁড়ি
মানিকগঞ্জের যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসার মতো অপরাধ বাড়তে থাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ফাঁড়ি দুটি স্থাপিত হলে প্রায় দুই লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।