পাঁচবিবিতে পোস্টিং হলেও কাজ করেন ঢাকায়, চরম বিপাকে প্রসূতিরা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে-কলমে কর্মরত রয়েছেন একজন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক। তবে বাস্তবে তিনি কর্মস্থলে না থেকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন প্রসূতি মা ও গর্ভবতী নারীরা। জরুরি চিকিৎসা সেবা না পেয়ে অনেক সময় ঝুঁকি নিয়েই অন্যত্র ছুটতে হচ্ছে রোগীদের।