এইচএসসির পাশাপাশি মাদরাসা ও কারিগরি পরীক্ষাও স্থগিত
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের শনিবারের (১১ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।