গোলশূন্য ড্রয়ের পর আলোচনায় ঘানার ‘কালো জাদু’
ফুটবল মাঠে জয়-পরাজয়, কৌশল আর দক্ষতার গল্প তো থাকেই। কিন্তু কখনও কখনও একটি ম্যাচ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এমন কিছু বিষয়, যার সাথে ফুটবলের সরাসরি সম্পর্ক নেই। ইংল্যান্ড ও ঘানার মধ্যকার গোলশূন্য ড্রয়ের পর ঠিক তেমনই এক আলোচনায় সরগরম ফুটবল বিশ্ব, আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ বা কথিত কালো জাদু।