ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ
ঘরেরবাজার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরেরবাজার-এর বিভিন্ন ব্র্যান্ড—স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট ও ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়া-এর ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদউল্লাহ।