বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
| ৫ ভাদ্র ১৪৩৩
আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে । এলএনজি কার্গোর অভাবে বুধবার (১৯ আগস্ট) টার্মিনালটিতে গ্যাসের মজুত ফুরিয়ে যায়। এতে বর্তমানে শুধু মহেশখালীর সামিটের সরবরাহ সচল রয়েছে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ (বুধবার) দুপুর থেকে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা এবং চাঁদপুরের কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।