গোপনে সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ে নিয়ে যা জানা গেল
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাস নিজে কোনো বক্তব্য দেননি।