সভা শেষে ফেরার পথে সারজিস আলমের গাড়িতে হামলা
সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।