ঈদযাত্রায় গাবতলীতে মানুষের ঢল: স্বস্তির দীর্ঘ ছুটিতেও অস্বস্তি ‘বাড়তি ভাড়ায়’
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস টার্মিনালগুলোতে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে নাড়ির টানে বাড়ি ফেরার চিরাচরিত আনন্দের মাঝেই এবারও ‘বাড়তি ভাড়া’ আদায়ের অভিযোগে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে সাধারণ যাত্রীদের মনে।