রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানের গলা কেটে পলাতক স্বামী
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও পাঁচ বছর বয়সী সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এহেসামুল হক নামের এক রোহিঙ্গার বিরুদ্ধে। এ সময় তাদের আরেক ছেলে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মধ্যরাতে ক্যাম্প-৬-এর বি/৬ ব্লকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।