‘কুরবানির জন্য পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুদ রয়েছে’
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা পূরণে দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদিপশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, দেশের স্থানীয় খামারিরাই এ চাহিদা পূরণে সক্ষম। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীতীর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।