শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে খালটি পরিদর্শন করেন।