অবৈধ বাঁধ ও দখলে অস্তিত্ব সংকটে আলীপুরের খাল
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর ২ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল। প্রায় ১০ কিলোমিটার প্রবাহিত এই খালটি এক সময় ছিল কৃষকের প্রাণ। স্থানীয় লোকজন এখানে গোসলসহ পরিবারের নানা চাহিদা মেটাতেন এই খালের পানি দিয়ে।