দখল-দূষণে অস্তিত্ব সংকটে গড়াই খাল
দখল, দূষণ ও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ গড়াই খাল। বিভিন্ন স্থানে খাল ভরাট ও দখল হয়ে যাওয়ার কারণে কমে গেছে পানিপ্রবাহ। কোথাও খালের জায়গা দখল করে গড়ে উঠেছে স্থাপনা, আবার কোথাও জমেছে ময়লা-আবর্জনা ও পলি।