নাস্তা করার সময় অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরন মিয়া (৪০) মারা গেছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।