২০৮ রেমিট্যান্স যোদ্ধাকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখায় প্রবাসে কারাভোগের পর দেশে ফেরা ২০৮ জন রেমিট্যান্স যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৪ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।