ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্ত বার্তা ব্রাজিলের
২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে যেন নিজেদের ছন্দটা ঠিকই খুঁজে পেল ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।