সাতক্ষীরায় দ্বিতীয় দিনেও ক্রেতাশূন্য আমের আড়ত, হতাশ ব্যবসায়ীরা
সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উৎসব শুরু হলেও দ্বিতীয় দিনে আমের বাজারে বইছে বিষাদের সুর। ক্যালেন্ডার অনুযায়ী আম পাড়া শুরু হলেও জেলা শহরের সুলতানপুর বড় বাজারসহ বিভিন্ন মোকামে ক্রেতা ও পাইকারদের দেখা মিলছে না। ফলে কাঙ্ক্ষিত দাম না পেয়ে চরম হতাশায় দিন পার করছেন স্থানীয় আম চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।