২৫ কোটি টাকার গ্রিনই এখন কলকাতার গলার কাটা
আইপিএল চলতি আসরে বড় প্রত্যাশা নিয়ে দলে ভেড়ানো ক্যামেরন গ্রিন এখন কলকাতা নাইট রাইডার্স শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। ২৫.২ কোটি রুপির এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যাট-বল দুই বিভাগেই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠছে তার পারফরম্যান্স নিয়ে।