বৃত্তি পেল ক্যান্সারে আক্রান্ত ছাবিদ, ফিরতে চায় স্কুলে
স্বপ্ন ছিল বড় হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ার হবে। একদিন মাকে বলেছিল, ‘আমি ইঞ্জিনিয়ার হবো, তুমি হবে একজন ইঞ্জিনিয়ারের মা।’ কিন্তু সেই স্বপ্নের পথেই নেমে এসেছে নির্মম বাস্তবতা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থী ইবনে ছাবিদ এখন হাসপাতালের বিছানায় মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছে।