জামালপুর থেকে গরু নিয়ে ঢাকায় ছুটল ‘ক্যাটল স্পেশাল ট্রেন’
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু পরিবহনে জামালপুরের ইসলামপুর থেকে চালু হয়েছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস। গরু ব্যবসায়ীদের নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী পরিবহন সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে এবার তিনটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে।