চিলির নিয়মে বদলে যাচ্ছে ভোজিনহার পরিচয়!
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন। তবে অভিষেকের আগেই অদ্ভুত এক সমস্যায় পড়েছেন তিনি। বিশ্বকাপে যে ‘ভোজিনহা’ ডাকনামে পরিচিতি পেয়েছিলেন, নতুন ক্লাবের জার্সিতে সেই নাম ব্যবহার করতে পারবেন না।