কষ্টের জয়ে আবেগঘন প্রতিক্রিয়া স্কালোনির
কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এই জয় মোটেও সহজ ছিল না। ১২০ মিনিটের কঠিন লড়াইয়ের পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে দারুণ ভুগিয়েছে।