ধানের পর এবার কপাল পুড়ল ভুট্টা চাষিদের
চলনবিল অঞ্চলের কৃষকদের ওপর থেকে দুর্যোগ যেন কিছুতেই কাটছে না। এই তো কিছুদিন আগের উজান থেকে নেমে আসা আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে আকস্মিক বন্যায় ডুবে গিয়েছিল শত শত বিঘা জমির বোরো ধান। দ্বিগুণ মজুরি দিয়েও সেই ধান ঘরে তুলতে না পেরে চোখের জল ফেলেছিলেন হাজারো কৃষক।