ভারত-চীনকে এড়িয়ে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর, বিশ্লেষকরা কী বলছেন
ভারত-চীনকে এড়িয়ে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর, বিশ্লেষকরা কী বলছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটিই হবে গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। তার এই সফরকে ঘিরে এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন এবং ২৬ জুন ঢাকায় ফিরবেন।

ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ বলবে ৫ বড় সূচক
ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ বলবে ৫ বড় সূচক

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ক্ষমতায় আসার এক মাস পূর্ণ হয়েছে। এর আগে অন্তর্বর্তীকাঈন সরকারের দেড় বছরের শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, তাতে এখন পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। দিল্লি তখন ওই সরকারকে কার্যত একটি ‘অনির্বাচিত’ সরকার হিসেবে বিবেচনা করে এবং দ্রুত নির্বাচন আয়োজনের ওপর জোর দেয়। ফলে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা ও সফর স্থগিত থাকে, এমনকি কিছু বাণিজ্যিক বিধি-নিষেধও আরোপ করা হয়।