কোমরপানি মাড়িয়ে উঠতে হয় কালভার্টে
কালভার্ট আছে, কিন্তু ওঠার রাস্তা নেই। চার মাস আগে খালের ওপর নির্মাণ করা হয়েছে আরসিসি বক্স কালভার্ট। অথচ দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি এখনো পুরোপুরি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে প্রতিদিন কোমরপানি পেরিয়েই চলাচল করতে হচ্ছে পাঁচ গ্রামের প্রায় দেড় হাজার মানুষকে।