কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যাহত হচ্ছে মোবাইলফোন ও ইন্টারনেট সেবা।