ভালো-মন্দ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন: এমপি খোকন
সরকারের ভালো কাজের সমালোচনাকারীদের উদ্দেশে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘রাজনৈতিক নেতা বা কর্মী হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ, সেটা বোঝার ক্ষমতা না থাকলে দয়া করে রাজনীতি ছেড়ে দিন। তা না হলে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে একদিন আপনাদেরও এ দেশ ছাড়তে হবে।’