বিশ্বকাপে খেলার সুযোগ এখনো আছে নেইমারের
বিশ্বকাপের আগমুহূর্তে ব্রাজিল দলে চূড়ান্ত স্কোয়াড নিয়ে উত্তেজনা তুঙ্গে। জানা যাচ্ছে, কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই ২৪ জন খেলোয়াড় ঠিক করে ফেলেছেন। এখন বাকি মাত্র দুটি জায়গা! আর সেই জায়গা নিয়েই ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার জুনিয়র কি থাকবেন সেই তালিকায়?