কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে মাহবুব
দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছে নোয়াখালীর এক কিশোর শিক্ষার্থী, তবে ব্যতিক্রমীভাবে সে পরীক্ষা দিচ্ছে কারাগারের ভেতর থেকে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে তার পরীক্ষা শুরু হবে।