আন্ডারডগদের মহারণ, বিশ্বকাপে নতুন রূপকথা লিখবে কে?
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে দুই নতুন স্বপ্নবাজের লড়াই দিয়ে। দক্ষিণ আফ্রিকা ও কানাডা, দুই দলই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলছে। ফলে আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে গড়বে নতুন ইতিহাস।