চিকিৎসা নিতে হাসপাতালে হাজির হলো কাক!
চিকিৎসা নিতে পশু হাসপাতালে নিজেই হাজির হয়েছে কাক। এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশু হাসপাতালে। সেখানে চিকিৎসা নিতে হাজির হওয়া কাকটি পক্স রোগে আক্রান্ত হয়েছিল। বুধবার (১৫ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে।