বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা সরকার ফের চালু করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।