তিন পার্বত্য জেলায় ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে অচিরেই ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর এই প্রথম নিজ সংসদীয় আসন রাঙামাটি সফরে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।