বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহ ময়দানে ঈ দুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) জিয়া উদ্যোনে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। শহীদ জিয়া ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। এর পর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার কয়েক জন সদস্য এসময় উপস্থিত ছিলেন।