তারাবির নামাজের ভিডিও প্রকাশ, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ
চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।