২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) এই আদেশ দেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।