দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস থেকে ককরোচ জনতা পার্টি
গোটা বিশ্বের তরুণদের মতো ভারতের তরুণ সমাজও এখন এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। এই সময়কে শুধু বেকারত্বের সংকট বললে ভুল হবে। এটি আসলে অপমানেরও সময়। তরুণদের চাকরি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, তার ওপর রাষ্ট্রের উচ্চপর্যায়ের মানুষদের কিছু মন্তব্য যেন ক্ষোভকে আরও উসকে দিচ্ছে। আর সেই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির মতো ডিজিটাল ব্যাঙ্গ আন্দোলন।