যুক্তরাষ্ট্রে বিল পাস, ইরান যুদ্ধ এবার বন্ধ হবে?
যুক্তরাষ্ট্রে বিল পাস, ইরান যুদ্ধ এবার বন্ধ হবে?

মার্কিন নিম্নকক্ষের অনেক সদস্য যুদ্ধে জড়ানোর বিপক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করে বক্তব্যও দিয়েছেন। মিশিগানের রিপাবলিকান সদস্য ব্যারেট বলেছেন, ‘কংগ্রেস একাই যুদ্ধ ঘোষণা করে, এটা এমন একটা বিষয় যা নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’ ক্ষমতাসীন দলের নেতা হয়েও মার্কিন প্রেসিডেন্টের বিপক্ষে ভোট দিয়ে তিনি ট্রাম্পের চক্ষুশূল হলেন কিনা এবং সেটি নিয়ে তিনি চিন্তিত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারেট বলেন, ‘আমার বিবেক যা বলেছে, আমি সেটি অনুযায়ী ভোট দিয়েছি। আমি এটাকেই সঠিক বলে মনে করি এবং সেজন্য এর দায়ভার নিতেও প্রস্তুত আছি।’