৯ মেট্রোরেল স্টেশন ও গুলশানে ‘ফ্রেশ সুপার মার্ট’ চালু এমজিআই'র
ঢাকার মেট্রোরেলের ৯টি স্টেশন ও গুলশানে নতুন আউটলেট চালুর মাধ্যমে রিটেইল ব্যবসায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। নগরজীবনের দৈনন্দিন কেনাকাটা আরও সহজ ও দ্রুত করতে ‘ফ্রেশ সুপার মার্ট’ নামের এই উদ্যোগ চালু করা হয়েছে। শনিবার (১৩ জুন) গুলশান-১-এর ৩৪ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে অবস্থিত ফ্রেশ সুপার মার্টের উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।