দ্বিতীয় যমুনা সেতুর প্রথম পছন্দ বাহাদুরাবাদ-বালাসী রুট: প্রতিমন্ত্রী মিল্লাত
দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে বাহাদুরাবাদ-বালাসী রুটকে এক নম্বর অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলসহ বৃহত্তর জামালপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান এবং অবহেলিত জনপদে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।