এনসিটিবির অগ্রণী প্রিন্টার্স সিন্ডিকেটেও অগ্রণী!
জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি থেকে প্রতিবছর কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয় নতুন পাঠ্যবই। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের অন্তরালে গত দেড় যুগ ধরে জেঁকে বসেছে এক শক্তিশালী সিন্ডিকেট, যার মধ্যমণি অগ্রণী প্রিন্টার্স অ্যান্ড পাবলিকেশন্সের কর্ণধার কাউসার উজ জামান রুবেল।