নতুন নামে আসছে পুলিশের এটিইউ ও সিটিটিসি
দেশে ও বিশ্বে নিরাপত্তা হুমকির দ্রুত পরিবর্তনশীল ধরন বিবেচনা করে পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী সংস্থা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্থা দুটির দায়িত্বের পরিধি আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে।