ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট ৩ মহাদেশ, আবারও চাপে ফিফা সভাপতি
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফায় যেন ঝড় থামছেই না। বিশ্বকাপের মালিকানা আংশিক বিক্রির বিতর্কিত পরিকল্পনা, নেতৃত্ব নিয়ে সমালোচনা এবং নতুন অভিযোগ; সব মিলিয়ে চাপে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছে ইউরোপ, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকার তিন প্রভাবশালী ফুটবল সংস্থার যৌথ অবস্থান।